নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৮১ জন

আদিবাসী নারীদের টিকে থাকার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Copy Link

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদিবাসী নারীদের অধিকার, নিরাপত্তা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুর্নিকোভা চাকমার সঞ্চালনায় এবং হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রিকা চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য লুনা নূর, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বারৈ, বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক মেইনথিন প্রমীলা এবং বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে আদিবাসী নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু আজও তারা রাষ্ট্রীয় অবহেলা ও পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোর কারণে নানা ধরনের বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন।

বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসী নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ভূমি দখল, হয়রানি, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার নিশ্চিত হয় না। ফলে আদিবাসী নারীরা নিরাপত্তাহীনতার মধ্যেই জীবনযাপন করছেন।

তারা বলেন, বৈষম্যহীন ও সমতার সমাজ গড়ে তুলতে আদিবাসী নারীসহ সকল নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করা প্রয়োজন।

সভা শেষে আদিবাসী নারী ও কন্যাশিশুর অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি চন্দ্রিকা চাকমা।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় বিজিবি’র ২ সদস্য আহত 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১০

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১১

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১২

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৩

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৬

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৭

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৮

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!