নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩১ জন

বান্দরবানে প্রথম ধাপে ১০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন করবেন পার্বত্য মন্ত্রী

Copy Link

বান্দরবানে প্রথমধাপে পাইলট প্রকল্পে ১হাজার ৯৭টি পরিবারের মাঝে “ফ্যামিলি কার্ড”বিতরণ কর্মসুচী উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ্যাডভোকেট দীপেন দেওয়ান। 

১০মার্চ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করা হবে।

রোববার (৮মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রশাসন সুত্রে জানাযায় সারা দেশে ১০মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ভুমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বেদে, ক্ষুদ্র -নৃগোষ্ঠী এবং ০.৫ একরের কম জমির মালিক পরিবারগুলো এই ফ্যামিলি কার্ড পেতে অগ্রাধিকার পাবে। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য হলো প্রতিপরিবারকে মাসে ২হাজার ৫০০টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক একাউন্টে সরাসরি অর্থ প্রদান করে অর্থনৈতিক ক্ষমতায়ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করা।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, প্রথম ধাপে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোট ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। তবে ১৩৮টি পরিবারের জাতীয় পরিচয় (এনআইডি) পত্র না থাকায় তাদের তালিকা থেকে যাচাই-বাছাই করার সময় বাদ দেওয়া হয়।

পরে অবশিষ্ট ১ হাজার ৯৭টি পরিবারকে চূড়ান্তভাবে বাছাই করে কেন্দ্রীয় ফ্যামিলি কার্ড বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। এসব পরিবারের কাছেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বান্দরবান পার্বত্য জেলায় ১১টি পাহাড়ি জনগোষ্ঠীসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোন জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকা করা হয়নি বলে জানান তিনি।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান সারা দেশে ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলট প্রকল্পের আওতায় বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সরকার দেশের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নরর লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে।এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবে।

জেলা প্রশাসক জানান, ১০ মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান -৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!