নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৯ জন

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ফের বন্য হাতি আহত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিপরীতে মিয়ানমারের সীমান্তের ভেতরে ফের স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে একটি বন্য হাতি।

মিয়ানমারের বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা এই মাইন বিস্ফোরণের কারণে গত এক মাস আগে আরেকটি বন্যহাতির পা’এর গোড়ালী উড়ে যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা পযর্ন্ত আহত হাতিটি সীমান্ত এলাকার জিরো লাইনে অবস্থান করছিল বলে জানা যায়।

এর আগে সোমবার সকালে আহত হাতিটির ডান পায়ের গোড়ালী মাঠিতে বসাতে পারছিল না।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ ও ৪৫ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের সামান্য ভেতরের অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকার ভেতরে একটি বিশাল আওয়াজের বিস্ফোরণে শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা। মাইনটি মিয়ানমার অংশে বিস্ফোরণ হয়। সে কারণে বাংলাদেশ অংশের লোকজন তাতে আগ্রহী হয়নি। কিন্ত বিকেলের দিকে হাতিটি যখন বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে নাইক্ষ‍্যংছড়ির সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে অবস্থান নেয়। তখন এপারের লোকজন আগ্রহী হয় এবং হাতিটির অবস্থান নিয়ে হৈ চৈ শুরু হয়।

মঙ্গলবার বিকেল ৪টা পযর্ন্ত আহত হাতিটি সীমান্ত এলাকার জিরো লাইনে অবস্থান করছিল বলে জানান স্থানীয় বাসিন্দা মো: আব্দুল মালেক।

একই এলাকার নুরুল আলম জানান, আহত হাতি স্থানীয় কৃষক মো: রশিদ আহমেদের পানের (ক্ষেত) বরজ এবং ধান ক্ষেতের কিছু অংশ নষ্ট করেছে চলাচল করার সময়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাশরুরুল হক বলেন, ‘তিনি বিষয়টি অবহিত হওয়ার পর খোঁজ-খবর নিয়েছেন। এ দলে দু’টি হাতি রয়েছে। একটি মা হাতি অপর টি বাচ্চা হাতি।’

উল্লেখ্য, গত ১১ আগস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিপরীতে মিয়ানমার সীমান্তের অল্প ভেতরে রাখাইন বিদ্রোহীদের বসানো স্থলমাইন বিস্ফোরণে আহত হয়ে আরো একটি বড় আকৃতির বন্যহাতি ওই হাতিরও পায়ের গোড়ালী উড়ে গিয়েছিল। এ নিয়ে মাত্র এক মাসের মাথায় অন্যান্য প্রাণী ছাড়াও দুইটি বন্যহাতি মাইন বিস্ফোরণে আহত হলো।

আরো পড়ুন→সনাতন ধর্মাবলম্বীদের নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি’ মো: মাসরুরুল হক এর শারদীয় শুভেচ্ছা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!