Khaled Mahabub Khan Arafat
১১ আগস্ট ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৬০ জন

নাইক্ষ্যংছড়িতে পারিবারিক কলহে কীটনাশক পানে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বামীর সাথে অভিমান করে কীটনাশক পানে গৃহবধুর মৃত্যু হয়েছে। অনেকে বলেছেন এটি রহস্যজনক মৃত্য।

মৃত গৃহবধুর ইয়াসমিন আক্তার (১৯) স্থানীয় চাকঢালার মেহেরপুরের প্রধানঝিরির সৈয়দ হোসেনের দ্বিতীয় স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেন তিনি।

রোববার ( ১০ আগষ্ট) বিকেল ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।

গৃহবধুর স্বামী সৈয়াদ হোসেন জানান, গত শুক্রবার দুপুরে স্ত্রী ইয়াসমিন দুপুরের খাবারের পর ধানক্ষেতের পাশের আগাছা নিধনের জন্যে এনে রাখা বোতলটি দেখে স্পিড ভেবে পান করে কিছু অংশ। মুলত এটি ছিল এসিড জাতীয় তরল পদার্থ।

সাথে সাথে সে ঢলে পড়ে। প্রথমে তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলেও কতৃপক্ষ তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ২ দিন চিকিৎসার পর আজ বিকেলে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে মৃতের পারিবারিক সুত্র জানান, তাকে নির্যাতনের পর বিষ খাইয়ে মারা হয়েছে। সঠিক ভাবে ময়নাতদন্তের পর রহস্য বেরিয়ে আসবে। তার স্বামী তাকে নিয়মিত নির্যাতন করতো।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো:মাশরুরুল হক জানান জানান, মৃতের স্বামী ২ স্ত্রী। লোকমুখে জেনেছেন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর অভিমান করে বিষপানে মারা গেছেন এই গৃহবধূ।

এ বিষয়ে মৃতের পিতা গোলাম হোসেন এর আবেদনের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন। তবে তা নিশ্চিত করা যাবে অভিযোগ পেলে তদন্ত শেষে।

আরো পড়ুন→রাঙামাটিতে মিথ্যা মামলা ও বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!