Khaled Mahabub Khan Arafat
৯ আগস্ট ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০৬ জন

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান পালিত হয়ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫-বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে আদিবাসী। একটি দেশের উন্নয়নে তাদের অবদান ও অর্জনকে স্বীকৃতি দিতেই জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠনের পর থেকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সরব পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠী। এরই ধারাবাহিকতায় প্রতিবছর এই দিবসে পালিত হয় এবং প্রতিবাদে মুখরিত হয় পাহাড়ি জনগোষ্ঠী। 

বান্দরবান জেলা সদরে,রাজার মাঠে,শনিবার (৯ আগস্ট) পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

প্রতিবছর দিবসটি পালন করার জন্য একটি প্রতিপাদ্য বিষয় বেছে নেওয়া হয়। এ বছরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো” আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তারসার্থক প্রয়োগ’ আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। অনুষ্ঠানে শুরুতে বিভিন্ন অধিবাসী জনগোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিশিষ্ট লেখক ও আদিবাসী চলচ্চিত্র নির্মাতা, আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি,বান্দরবানের আহ্বায়ক ডা.মং ঊষাথোয়াই, সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিগত সরকারের সময় বান্দরবানে আদিবাসীরা মন খুলে কথা বলতে পারেনি। সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তথাকথিত পার্বত্য বীর তার আধিপত্য বিস্তার করে পাহাড়ের মানুষের কন্ঠ রোধ করে রেখেছিল। আওয়ামী সরকারের পতনের পর অবস্থার পরিবর্তন হয়েছে। বান্দরবানের আদিবাসী জনগণ নতুন প্রাণ ফিরে পেয়েছে। বক্তারা আরও বলেন, আদিবাসী জনগণ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার ছিনিয়ে আনতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, কে এস মং,সন্মানিত সদস্য,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।

বিশেষ অতিথি ছিলেন,এহসান মাহমুদ সাংবাদিক ও কথা সাহিত্যিক,নির্বাহী সম্পাদক,দৈনিক আমাদের সময়।

খান আসাদুজ্জামান মাসুম,সভাপতি, বাংলাদেশ যুব ইউনিয়ন। দীপায়ন খীসা,কেন্দ্রীয় সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য ও উইন মং জলি,সহসাধারণ সম্পাদক, জনসংহতি সমিতি প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকে থাকার নামই বিশ্বাস

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান দমনে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ নবাগত ইউএনও’র

কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা পেয়ে চোখ ভালো হলো ৭ রোগীর

এহসান মাহমুদ –এর ”আদিবাসী প্রেমিকার মুখ” কব্যগ্রন্তের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির ক্ষোভ ও নিন্দা

প্রয়াত শন সূচী চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনার কেন্দ্রে সজল-জ্যাকি

বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি কে এস মং-এর গভীর সমবেদনা

হাটহাজারীতে দৈনিক সাঙ্গুর সাংবাদিক জাহাঙ্গীরের ওপর হামলা

১০

বান্দরবানে ভোররাতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১১

আরণ্যক এর আত্মকথা

১২

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের কাউন্টডাউন

১৩

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডাটাবেস উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

১৪

রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ

১৫

জীবনের জটিল আবর্ত

১৬

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

১৭

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

১৮

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

১৯

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

২০
error: Content is protected !!