রেমবো টিপুরা, থানচি
৩ আগস্ট ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬২ জন

বান্দরবানের দুর্গম এলাকায় মাছের পোনা অবমুক্ত ও সোলার প্যানেল বিতরণ করেছে সেনাবাহিনী

Copy Link

দুর্গম পাহাড়ি এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। এ কার্যক্রমের আওতায় আজ সোমবার (০৩ আগষ্ট) ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অধিনস্ত ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধানে বান্দরবানের দুর্গম বাকলাইপাড়া ও প্রাতাপারা এলাকায় স্থানীয় জনগণের জন্য পুকুর প্রস্তুতকরণ ও বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রুই, সরপুটি, তেলাপিয়া ও নাইলোটিকা প্রজাতির মাছ। পাশাপাশি মাছ চাষের সফলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় মাছের খাদ্য (ফিড) ও প্রয়োজনীয় সরন্জামাদি বিতরণ করা হয়।

এছাড়াও একই কর্মসূচির অংশ হিসেবে পাইনোয়ামপাড়া গ্রামের বিদ্যুৎ সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সোলার প্যানেল ও ব্যাটারি প্রদানের মাধ্যমে সোরবিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে, যা স্থানীয় পারাবাসীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি শিক্ষা, যোগাযোগ ও অন্যান্য সামাজিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাকলাইপারা সাবজোন কমান্ডার, স্হানীয় পাড়াসমূহের কারবারি, ধর্মজাযক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাকলাইপারা সাবজোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, দুর্গম এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আজকের এই উদ্দ্যোগ স্থানীয় জনগণের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে আয়ের নতুন উৎস সৃষ্টি করবে। অন্যদিকে সোলার প্যানেল ও ব্যাটারি বিদ্যুৎ সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।

স্থানীয় পাড়াবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

আরো পড়ুন→মায়ানমার সীমান্ত এলাকার ৬’শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে ৩৪ বিজিবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!