নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৪ জন

ফের বাংলদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব নামে এক যুবক পা হারিয়েছেন।

বুধবার ( ৮ এপ্রিল ) সকাল সাড়ে ৭টার দিকে জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারে শুণ্যরেখায় মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত ব্যাক্তি- নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহসদ এর ছেলে মো: তৈয়ব (৩৫)।

স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্যে পাচারের জন্য মায়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্যে নিয়ে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ সীমান্ত পিলারে শূণ্য লাইন এলাকায় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি পুতে স্থলমাইনে বিস্ফোরণ হয়। এসময় যুবকের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

স্থানীয়রা আরো জানান, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার হচ্ছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবাসহ অবৈধ গরু।

এ প্রসঙ্গে বিজিবির এক কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এসব কাজে জড়িত। ইদানিং চোরাকারবারিরা প্রতিটি এলাকায় সিন্ডিকেট মজবুত করেছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সূত্রে জানাযায়, বিজিবির তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছে, যেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে।

সীমান্ত সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।

আরো পড়ুন→ফের আন্দোলনে নামছে কৃষি ব্যাংকের পদোন্নতি বঞ্চিত অফিসাররা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!