নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৬৬ জন

থানচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অংশগ্রহণে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা

Copy Link

থানচি প্রতিনিধিঃ “সব নারী ও মেয়ের জন্য: অধিকার, সমতা, ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

শনিবার সকালে নাইক্ষ্যং পাড়া নদীর ঘাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায়, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থায়নে, আইআইইডি পরিচালিত, রেডা কর্মসূচির আওতায়, নারীদের অংশগ্রহণে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ৪ পাড়ার প্রতিটি পাড়ায় ১০ জন নারীর অংশগ্রহণে নাইক্ষ্যং পাড়া ১ম‌ স্থান, ক্রংক্ষ্যং পাড়া ২য় স্থান ও মনাই পাড়া ৩য় স্থান অর্জন করেন। সাঁতার প্রতিযোগিতায় বিবাহিতা ও কিশোরী দুই গ্রুপের প্রতিযোগিতায় বিবাহিতা নারীদের মধ্যে নাইক্ষ্যং পাড়ার য়ইংখইচিং মারমা ১ম স্থান, মনাই পাড়ার আমে মারমা ২য় স্থান ও মনাই পাড়া প্রুমাহ্রী মারমা ও ক্রংক্ষ্যং পাড়া শৈয়ইচিং মারমা যথাক্রমে ৩য় স্থান অর্জন করেন। কিশোরীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন মনাই পাড়া মেপ্রুচিং মারমা, ২য় স্থান নাইক্ষ্যং পাড়া নুনু ওয়াং মারমা ও ডাকশৈ পাডা মেচিংপ্রু মারমা ৩য় স্থান অর্জন করেন।

বিএনকেএস এনজিও উপ নির্বাহী পরিচালক উবানু মারমার সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, মহিলা বিষয়ক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ এমরান হোসেন, বিএনকেএস এনজিও ট্রেনিং অফিসার পারমিতা চাকমা ও বলিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপ সহকারী মেডিকেল অফিসার ডাক্তার মেথোয়াইংচিং মারমা প্রমুখ। এছাড়া বিএনকেএস এনজিও কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেত্রীত্বদানকারী নারী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→অবৈধ ভাবে বালি উত্তোলনকালে মোবাইল কোর্ট পরিচালনা, ৫০ হাজার টাকা জরিমানা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!