নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৮ জন

বান্দরবানে নারী কনস্টেবলের আত্মহত্যা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান সদর থানায় কর্মরত নারী পুলিশ কনস্টেবল রুম্পা দাশ(৩০) ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রুম্পা দাশ চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকার বাসিন্দা। তার স্বামী সৌরভ দাশ কনস্টেবল হি‌সে‌বে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন বলে জানা যায়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকার এক‌টি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জে‌রে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পা‌রে বলে ধারণা করছেন স্থানীয়রা। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ গি‌য়ে রুম্পার লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীসহ দুই সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকার এক‌টি ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি। প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তান‌দের নিয়ে এক রুমে ও রুম্পা আলাদা রুমে ঘুমাতে যান। পরে তার দুই সন্তান ও স্বামী ঘুমিয়ে পড়লে কোনও একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই নারী কনস্টেবল। পরদিন সকালে স্বামীর ঘুম থেকে উঠে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকে চোখ দিতেই দেখেন রুমের ভিতর রুম্পার দেহ ঝুলে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হো‌সেন বলেন, গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ নামের এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছে। সে বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয় এখনও জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন→আবদুল্লাহ মজুমদারের বন্ধু মিডিয়া ফেলোশিপ অর্জন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!