নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৭ জন

নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে তিনটি বন্দুক উদ্ধার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে বিজিবি-পুলিশের পৃথক যৌথ অভিযানে দেশীয় তৈরি ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ভোররাতে এবং গত মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ হরিণ খাইয়া এলাকা থেকে দেশীয় তৈরি এ ৩টি বন্দুক উদ্ধার করা হয়।

বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে আনুমানিক ১০টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ টহলদল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওয়াসাখালী হরিণ খাইয়া মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এছাড়াও শনিবার (১০ জানুয়ারি) ভোররাত আনুমানিক ১টার দিকে একই ইউনিয়নের হরিণ খাইয়া জোড়া ব্রিজ নামক এলাকায় বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সমন্বয়ে আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ নিয়ে মোট তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হলো।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, “বিজিবি কর্তৃক উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের যৌথ অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল বিজিবির এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার ফলে সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

আরো পড়ুন→তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে ৫ দূর্গম পাড়ায় শীতবস্ত্র বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!