নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৫ জন

নির্ভয়ে ভোট দিতে ভোটারদের পাশে থাকবে পুলিশ:–পুলিশ সুপার, বান্দরবান

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেছেন, নির্ভয়ে ভোট দিতে ভোটারদের পাশে থাকবে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

রবিবার (১৮ জানুয়ারি) নাইক্ষ্যংছড়িতে থানা পুলিশের কর্মকর্তা, সদস্যসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে একগুচ্ছ নির্বাচনী নির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবদুল বাতেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার বলেন, সরকার আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। এ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও অবাধ। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদার।

পুলিশ সুপার সকালে নাইক্ষ্যংছড়িতে পৌঁছালে থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানার একটি সশস্ত্র দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার নাইক্ষ্যংছড়ি থানা ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি থানা ভবনের বিভিন্ন সেরেস্তা, অফিস, ব্যারাকসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স, পাশাপাশি ডিএসবি ও নাইক্ষ্যংছড়ি জোনে দায়িত্ব পালনরত সদস্যদের উদ্দেশ্যে বিভাগীয় উপদেশ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!