শাকিব হোসেন, রাঙ্গামাটি
২৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৩ জন

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

Copy Link

আজ (২৮ জুলাই) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডের অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। এসময় তিনি প্যারেড পরিদর্শন করেন এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার মহোদয়ের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ৭টি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে পুলিশ সুপারকে অভিবাদন জানিয়ে প্যারেড সমাপ্ত করে।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের কিট প্যারেড পরিদর্শনের মাধ্যমে সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) জনাব মোঃ নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!