Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত এক যুবক

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : January 24, 2025
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতব্যাক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা যায়।

শুক্রবার (২৪ জানুয়ারি ) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি হারিয়েছেন এক পা

আহত ব্যাক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫)।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোছেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।

এর আগে একই এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তর ওপার (মিয়ানমার) থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে অসংখ্য বাংলাদেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে মাইনগুলি আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্হানীয়রা।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সূত্রে জাানাযায়, বিজিবির তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছে, যেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে।

মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য জব্দ