নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪০০ জন

বান্দরবানে জুম্ম ছাত্র-জনতার প্রতিবাদ সভা ও স্মারকলিপি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ ঢাকার মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে ‘সংক্ষুব্ধ পাহাড়ী ছাত্র-জনতা’র শান্তিপূর্ণ এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে‘স্টুডেন্ট ফর সভারেন্টি ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে নাইক্ষ্যংছড়ি জুম্ম ছাত্র-জনতা উদ্যোগে সভা ও স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার হলরুমে  ‘নাইক্ষ্যংছড়ি আদিবাসী ছাত্র-জনতার’ আয়োজনে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় উচাইমং মার্মা ছুট্ট, উ অং থোয়াই চাক,দেনিয়েল ত্রিপুরা,বাথুই মার্মা,মংবাথোয়াই তংচাংগ্যা,পাং ম্রো প্রমূখ।

এসময় বক্তারা  বলেন, সকল আদিবাসীরা উগ্র সাম্প্রদায়িক নয়। আপনারা তাই মনে করলে ভুল করবেন। আদিবাসীদের  ইতিহাস রয়েছে। সেই ইতিহাস  একটি চক্র সংবিধান থেকে একেবারে মুছে ফেলার জন্য চেষ্টা  করছেন। সেই চেষ্টা করতে দেওয়া যাবে না।

আদিবাসী ছাত্র-জনতা মনে করে আদিবাসী ছাত্র জনতার পূর্বনির্ধারিত কর্মসূচী বানচাল করে দেওয়ার জন্য ‘স্টুডেন্ট ফর সভারেন্টি ‘নামক সংগঠনটি পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করেছে। ওই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

সভার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী হাতে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী ছাত্র-জনতা।

স্মারকলিপির বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের ‘আদিবাসী শব্দ সম্বলিত জনপ্রিয় একটি গ্রাফিতিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’-এর প্রতিবাদের মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের ওয়েবসাইটে অনলাইন ভার্সনে পরিবর্তন এনেছিল। এরই প্রতিবাদ এবং গ্রাফিতি পুনর্বহালের দাবিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা আজ পূর্বনির্ধারিত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করছিল। মিছিলটি রাজু ভাস্কর্য পাদদেশ হয়ে মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে এসে পৌঁছলে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র সদস্যরা ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতভাবে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে আদিবাসী নেতা অনন্ত বিকাশ ধামাই, আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি চিরান, পিসিপি নেতা রেং ইয়ং ম্রো, সাংবাদিক জুয়েল মার্মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রুপাইয়া শ্রেষ্ঠা, বাগাছাসের ছাত্রনেতা ডন যেত্রা, সাধারণ ছাত্র ফুটন্ত চাকমাসহ মোট ১৭ জন আহত হন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ব্যাংকের ইন্টারনেট কন্ট্রোল রুমে আগুন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Crash Oyunları: Pin Up Aviator-da Uğur Qazanma Yolları

Organizing a Community Boomerang Throwing Event u Fortuny: Recenze online kasina

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

Mobil Qumar Təcrübəsi Mostbet Azərbaycan: Bir Rəylə

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

১০

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১১

Chainluck casino login — complete guide

১২

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৩

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৪

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৫

Maximizing Your Winnings with Mostbet Promo Codes

১৬

2026-da Mostbet Azərbaycan Müştəri Dəstəyi Üçün Yeni İmkanlar

১৭

Jak Gransino zlepšuje strategie zákaznické zkušenosti

১৮

Casino utan svensk licens flashback: Safety and regulations explained

১৯

2026-da Mostbet Azərbaycan Müştəri Dəstəyi Üçün Yeni İmkanlar

২০
error: Content is protected !!