নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৭ জন

নাইক্ষ্যংছড়িতে ব্যাংকের ইন্টারনেট কন্ট্রোল রুমে আগুন

Copy Link

নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার রেস্টহাউজ  সড়কে “আশা ব্যাংক” ভবনের ওয়াইফাই কন্ট্রোল  রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি)  ভোর ৬টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা রেস্টহাউজ সড়কের” আশা ব্যাংক” ভবন তৃতীয় তলায় ওয়াইফাই কন্ট্রোল  রুমে বিদ্যুৎ সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মুহাম্মদ শাহিদ। তিনি জানান, সকাল ৬ টার দিকে রেস্টহাউজ সড়কের  আশা ভবনের ওয়াইফাই কক্ষে বিদ্যুত সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস  ইউনিট টিমের চেষ্টায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, তবে ওয়াইফাই যন্ত্রপাতি ও অন্যান্য সরামঞ্জাম মিলে তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির পরিমাণ বলে আপাতত ধারনা করা যাচ্ছে।

তিনি সাংবাদিকদের আরো জানান, তবে ওয়াইফাই কন্ট্রোল রুম ছাড়া বাকী পুরো তৃতলভবনটি আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার প্রবীন মুরব্বি হাজী মুস্তাক সাওদাগর ভোর সকালে নিয়মিত শরীর ফিটনেস রাখার জন্য হাঁটতে বের হন। তিনি রেস্টহাউজ সার্কুলার সড়ক প্রদক্ষিণ করে আশা ভবনের সামনে আসলে তখন ওই ভবনের ৩য় তলায় একটি কক্ষ থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আগুণ আগুণ বলে সুচিকিৎসারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কক্ষের দরজার লোহার গ্রিল ভাঙ্গতে ব্যার্থ হলে তাৎক্ষণিক উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেন এলাকার আসীম বড়ুয়া নামে এক ঠিকাদার।

তার ফোনের মাধ্যমে  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে  এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ধারনা করা যাচ্ছে আগুণের সূত্রপাত বৈদ্যুতিক সার্কিট থেকে  আগুন লাগা। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লক্ষ টাকা বলে আপাতত ধারনা করা যাচ্ছে।

আরো পড়ুন→বান্দরবানে বালুবাহী ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

২

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

৩

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

৪

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

৫

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৬

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৭

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৮

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৯

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১০

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

১১

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

১২

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১৩

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১৪

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১৫

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৭

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৮

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৯

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

২০
error: Content is protected !!