নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৩৫ জন

বান্দরবানের প্রত্যন্ত গ্রামে জুমে কর্মরত মহিলা গুলিবিদ্ধ

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা রোয়াংছড়ির তারাছা ইউনিয়নে উমেপ্রু মার্মা (৩৪) নামের এক মহিলা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘন বনজঙ্গলের ভেতর জুমে কর্মরত অবস্থায় কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। অনেকের ধারণা এটি পাহাড়ের কোন সশস্ত্র গোষ্ঠীর কাজ হতে পারে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার মেয়ে এবং বান্দরবান সদরের করুণাপুর পাড়া নিবাসী রোমেল তঞ্চগ্যার স্ত্রী। জানা যায় বাবার বাড়ি বেড়াতে এসে বাবার জুমে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক সুভ্র মুকুল চৌধুরী নিশ্চিত করেন, এক মার্মা মহিলা গুলিবিদ্ধ হয়েছে। বান্দরবান সদর হাসপাতালে জুরুরী প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

আহত মহিলার আপন ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, তার বোন (উমেপ্রু মারমা) গতকাল বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাড়ার পাশে জুম ক্ষেতে কাজের সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়র পড়েন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, হেমাগ্রী পাড়ায় এক মার্মা মহিলা সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে কার দ্বারা গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি।

আরো পড়ুন→রুমায় ৯ বিজিবি কৃতক শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১১

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১২

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৩

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৪

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৫

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৬

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৭

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৮

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

২০
error: Content is protected !!