Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমায় ৯ বিজিবি কৃতক শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

চনুমং মার্মা
আপডেট : January 12, 2025
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় রুমা ব্যাটালিয়ান (৯ বিজিবি) কর্তৃক উপজেলার ৭টি এলাকার বিশাল সংখ্যক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ বিজিবি জানায়, মাননীয় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রুমা উপজেলার চান্দা পাড়া, পাইন্দু পাড়া, সায়াগ্র পাড়া, ছাইপো পাড়া, রুমা জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে রুমা বিজিবি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ বি এম শাহ রেজা, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ইতোমধ্যে ৯ বিজিবি দুস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী, বিনামূল্যে জরুরী চিকিৎসা ও ওষুধ সেবা সহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় রুমা বিজিবি।

আরো পড়ুন→রামুতে ছাত্রলীগ নেতা কৃতক বন্দুক ঠেকিয়ে -যুবদল নেতাকে হুমকি