নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৯ জন

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪।

১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশানের চত্বরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।

 

সকাল ৬টা ৩৫ মিনিট এর সময়ে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,সহকারী কমিশনার (ভুমি) ইসমাত জাহান ইতু, থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক এবং উপজেলার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা বিএনপি ও যুবদল, ছাত্র দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, আনসার, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস স্টেশন, হাজী এম এ ডিগ্রি কলেজ, ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৭টা ১৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসহারুরুল হক ও ওসি (তদন্ত) আমজাদ হোসেন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টার সময়ে অফিসার্স ক্লাবে হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়াে হয়। বিকাল সাড়ে ৪ টায় শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান এবং নৃত্য।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলাজুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

 

বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে শহীদ স্মৃতি স্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।

আরো পড়ুন >>>শেখ হাসিনা নির্বাচন কাঠামোকে ধ্বংস করে ক্ষমতায় ছিল: সাবেক এমপি সাচিংপ্রু জেরী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!