নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১৪ জন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ টু আখাউড়া বুধবারে

Copy Link

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন,ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে আগরতলার এ পাড়ে বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে। 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি করবে বিএনপির তিন সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা ভার্চুয়ালি বৈঠক করেন শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে। তখনই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার নয়াপল্টন থেকে গাড়িবহর নিয়ে আখাউড়ার উদ্যেশ্য রওনা হবেন এই তিন সংঘটনের নেতাকর্মীকর্মীরা। পথিমধ্যে তাদের সঙ্গে বিভিন্ন জেলার নেতারা যোগদান করবেন। জানা যায় এই তিন সংঘটনের নেতৃতে আখাউড়ায় একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যৌথ উদ্যোগে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়। এসময় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেন নেতারা।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী খন্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। সংগঠন তিনটির নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিতে গেছে।

আরো পড়ুন >>>পিআরএলসি প্রকল্পে থানচি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!