নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৪৪ জন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

Copy Link

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন জোর আলোচনা চলছে, তখন সভাপতি পদে সম্ভাব্য আলোচিত নেতাদের তালিকায় উঠে এসেছে মোঃ রাকিবুল বাশার বনির নাম। দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, রাজপথের আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা মোকাবিলা এবং বিএনপি-যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূলের একটি অংশের কাছে তিনি “ত্যাগী ও পরীক্ষিত” নেতা হিসেবে পরিচিত বলে দলীয় সূত্রে জানা গেছে।

ছাত্রদল থেকে উঠে আসা এই নেতা বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন। বিশেষ করে ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগ সরকারের আমলের হরতাল-অবরোধ, দেশনেত্রী খালেদা জিয়া-র মুক্তির আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে সংগঠনের ভেতরে তার একটি পরিচিত অবস্থান তৈরি হয়েছে।

রাকিবুল বাশার বনির রাজনৈতিক পথচলা শুরু হয় তিতুমীর কলেজ ছাত্রদলের মাধ্যমে। ২০০২ সালে তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পরে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে কলেজভিত্তিক ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক হন। এরপর যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই দফা কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। প্রথমে শরীফ উদ্দিন জুয়েল ও সাজ্জাদুল মিরাজ নেতৃত্বাধীন কমিটিতে এবং পরে মিলটন-পাপেল নেতৃত্বাধীন কমিটিতে দায়িত্ব পান।

সাম্প্রতিক সময়েও তাকে ঢাকা মহানগর উত্তর যুবদলের কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে। রাজধানীতে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে তার উপস্থিতির তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ওয়ান-ইলেভেনের সময় মহাখালী এলাকায় তিতুমীর কলেজ ছাত্রদলের ব্যানারে প্রথম দিকের আন্দোলন সংগঠনে ভূমিকা রাখেন বনি। তার দাবি, সে সময় তার নেতৃত্বে মহাখালী এলাকায় ছাত্রদলের প্রতিরোধ কর্মসূচি শুরু হয়েছিল।

২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির ডাকা প্রথমদিকের হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে মামলার আসামি হন বলেও জানিয়েছেন তার সহকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র ক্যান্টনমেন্টের বাড়ি উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের সময় জাহাঙ্গীর গেটে পুলিশের জলকামানের সামনে প্রতিরোধ গড়ে তোলার ঘটনাও তার রাজনৈতিক জীবনের আলোচিত অধ্যায় হিসেবে উল্লেখ করেন অনুসারীরা।

এছাড়া মহাখালীতে তিতুমীর কলেজের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার ঘটনাও রয়েছে তার রাজনৈতিক জীবনে। হরতাল-অবরোধ চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলার শিকার হয়েছেন একাধিকবার বলেও দাবি করেন দলীয় নেতাকর্মীরা।

বিএনপির বিভিন্ন আন্দোলনে মাঠপর্যায়ে সক্রিয় থাকার পাশাপাশি দলীয় শীর্ষ নেতৃত্বের কর্মসূচিতেও তাকে নিয়মিত দেখা গেছে। দেশনেত্রী খালেদা জিয়া-র দেশব্যাপী সফরে সফরসঙ্গী হিসেবেও অংশ নেন তিনি। রাজশাহী, খুলনাসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক হামলার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ নেতারা।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর হাজিরার দিনগুলোতে আদালত প্রাঙ্গণে নিয়মিত উপস্থিত থাকতেন । এছাড়া গুলশানে খালেদা জিয়া অবরুদ্ধ থাকাকালে তার নেতৃত্বে মিছিল সংগঠিত হয়েছিল।

সাম্প্রতিক জুলাই আন্দোলনেও রাজধানীর রামপুরা এলাকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রাকিবুল বাশার বনি। আন্দোলনকেন্দ্রিক কর্মসূচিতে তার উপস্থিতি এবং সাংগঠনিক যোগাযোগ তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

২০২৫ সালে যুবদলের ঢাকা মহানগর উত্তর কমিটির সম্প্রসারিত তালিকায়ও রাকিবুল বাশার বনির নাম অন্তর্ভুক্ত হয়, যা তার সাংগঠনিক অবস্থানকে আরও দৃশ্যমান করেছে।

দলীয় একাধিক সূত্রের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা, রাজপথকেন্দ্রিক রাজনীতি এবং দুঃসময়ে সক্রিয় থাকার কারণেই ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদের আলোচনায় এখন গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে রাকিবুল বাশার বনির নাম। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কাকে দায়িত্ব দেবে, তা নির্ভর করবে রাজনৈতিক সমীকরণ, সাংগঠনিক মূল্যায়ন ও দলের কৌশলগত সিদ্ধান্তের ওপর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

Pinco Azərbaycan: Yerli Biznesləri Transformasiya Edən Online Kazino

Pinco Azərbaycan: Yerli Biznesləri Transformasiya Edən Online Kazino

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১০

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

১২

রাজপথের নানা প্রতিকূলতা পেরিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির

১৩

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের প্রায় ৫০ হাজার ইয়াবা জব্দ

১৪

দীর্ঘ ১৯ বছর পর আবারো জেলা পরিষদের চেয়ারে মিসেস মেম্যাচিং 

১৫

নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যারা আছেন

১৬

২৪৬টি সেনা ক্যাম্প প্রত্যাহারের পরেই পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে: কাজী মজিব

১৭

পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ২১ আগস্ট রাঙ্গামাটিতে

১৮

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

১৯

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

২০
error: Content is protected !!