নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৪ জন

পার্বত্য মন্ত্রীর নাইক্ষ্যংছড়িতে আগমন ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সরকারি সফরে আসছেন।

মন্ত্রীর প্রথম নাইক্ষ্যংছড়ি আগমনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে চলছে ব্যাপক প্রস্তুতি। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী নাইক্ষ্যংছড়িতে পৌঁছে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশগ্রহণ করবেন।

এরপর উপজেলা কমপ্লেক্সে মৎস্য পোনা অবমুক্ত ও বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে উপজেলা সদরের একটি বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

মন্ত্রীর প্রথম নাইক্ষ্যংছড়ি আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে আন্তরিক ও সুশৃঙ্খলভাবে বরণ করে নিতে কয়েকদিন ধরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। স্বাগত জানানোর স্থান ও আশপাশের এলাকায় সাজসজ্জা, স্বাগত তোরণ, ব্যানার-ফেস্টুন স্থাপনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। সফরটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করছেন।

মন্ত্রীর সংবর্ধনা আয়োজন কমিটির সভাপতি বিএনপি নেতা নুরুল কাশেম ও সদস্যসচিব সাইফুদ্দিন বাহাদুরসহ দলীয় নেতাকর্মীরা জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে রাজপুত্র সাচিংপ্রু জেরীর নাইক্ষ্যংছড়িতে প্রথম আগমন তাঁদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁকে স্বাগত জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, মন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, সীমান্তবর্তী এলাকার সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কার্যকর আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়িতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আগামীকালের কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!