নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭১ জন

নানান কর্মসূচির মধ্য দিয়ে রুমায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Copy Link

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রুমা উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বান্দরবানের রুমা উপজেলার মায়া কুজন হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুমা উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুমা উপজেলা শাখার সাবেক সভাপতি জিংসমলিয়ান বম। এছাড়া বক্তব্য রাখেন রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি থোয়াইচিং অং মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস মিয়া।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুপ্রু মারমা, লিটন চক্রবর্তী (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক), লালকুম বম (সাবেক সভানেত্রী), ভানরৌপুই বম (সাবেক সাংগঠনিক সম্পাদক), মেমং মারমা (সাবেক যুগ্ম সম্পাদক) ও উচমং মারমা (সাবেক সহ-সভাপতি)।

এ সময় রুমা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুমা উপজেলা শাখার জনাব পিপলু মারমা।দিনব্যাপী আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!