নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৯৭ জন

গোপনে আলীকদম ত্যাগ করেছেন ওসি খন্দকার তবিদুর রহমান

Copy Link

ডেস্ক নিউজঃ বান্দরবানের আলীকদমে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান। তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। বদলি ও করা হয়েছে তাকে। কিন্তু জনরোষ থেকে বাঁচতে গোপনে আলীকদম থানা ছাড়তে পারলেও তার আসবাবপত্রের গাড়ি আটক করে দিয়েছেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে থানায় আটকে রেখে মুক্তিপণ আদায় ও মারধর করাসহ রয়েছে নানান অভিযোগ। লিখিত অভিযোগ দিলেও ভুক্তভুগীদের টাকা ফেরত না দিয়ে আলীকদম থানার সাবেক ওসি খন্দকার তবিদুর রহমান কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন ভুক্তভোগীরা।

এর মধ্যে (২৩ অক্টোবর) বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের গাড়িতে করে ভুক্তভোগীদের চোখ ফাঁকি দিয়ে গোপনে আলীকদম ত্যাগ করেছেন বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।

ভুক্তভোগী খোরশেদ আলম বলেন, সাবেক ওসি খন্দকার তবিদুর রহমান থাকায় আটকে রেখে মারধর ও মুক্তিপণ আদায় করেছেন। টাকা দেওয়ার আশ্বাস দিলেও ডিবির গাড়িতে করে ওসি বান্দরবান চলে গেছেন ছাড়পত্র নিতে।

খোরশেদ আলম আরও বলেন, খন্দকার তবিদুর রহমান প্রায় ১০-১৫ লাখ টাকার ফার্নিচার নিয়ে গেছেন গত এক বছরে। এত টাকা আসলো কোথা থেকে?

আরেক ভুক্তভুগী বলেন, শত শত মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়েছেন। ওসি খন্দকার তবিদুর রহমানের কাজ ছিল টাকা কিভাবে নিজের পকেটে নেওয়া যায়। খন্দকার তবিদুর রহমানের সঙ্গে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে সব ধরনের অপরাধীদের ছিল মধুর সম্পর্ক। যার কারণে গত এক বছরের মাদকের কোনো অভিযান চলেনি থানা পুলিশের নেতৃত্বে।

এক গোয়েন্দা সূত্রে জানা যায়, সদ্যবদলি হওয়া ওসি খন্দকার তবিদুর রহমানের আমলে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ। থানায় আটকে রেখে যাদের কাছ থেকে আদায় করেছেন মুক্তিপণ । তারা খন্দকার তবিদুর রহমানের যাওয়ার আগে তাদের থেকে জোরপূর্বক নেওয়া মুক্তিপণ ফেরত চেয়েছেন। টাকা না দিলে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় খন্দকার তবিদুর রহমানের যেতে বাধা প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবার। তারই পরিপ্রেক্ষিতে গোপনে ডিবির গাড়িতে করে আলীকদম ছাড়েন খন্দকার তবিদুর রহমান।

এ বিষয়ে সদ্য বদলি হওয়া আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমানের মোবাইল ফোনে কল করে কথা বলার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আলীকদম প্রেস ক্লাবের সামনে গত ১৬ অক্টোবর সচেতন আলীকদমের জনসাধারণ ও ছাত্র-জনতার ব্যানারে ভুক্তভোগীরা থানায় আটকে রেখে মুক্তিপণ আদায় ও মারধর করাসহ ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেন। পাশাপাশি ওসি খন্দকার তবিদুর রহমানের বিরুদ্ধে আটকে রেখে টাকা আদায়, মিথ্যা মামলা, মারধরসহ লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। গত ১৭ অক্টোবর অভিযুক্ত ওসিকে এসবিতে বদলি করা হয়।

(আরো পড়ুন)

আলীকদমে থানার মধ্যে ওসির হাতে নির্যাতনের শিকার এক যুবক।

https://paharkantho.com/news/23564

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১০

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১১

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১২

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৩

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৬

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৭

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৮

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!