নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০১৯, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১ জন

দেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি – দুদক চেয়ারম্যান

Copy Link

শিক্ষার্থীদের অহংকার পরিহার করে ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেছেন, এ দেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি।

দেশ এত উন্নত হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। যদি মানুষকে নৈতিকতাবোধ সম্পন্ন হিসেবে গড়ে তোলা না যায়, তাহলে সেই উন্নয়ন টেকসই হবে না।

শুক্রবার (২৯-নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘মেধাবী সন্তান সংবর্ধনা-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অহংকার পরিহার করে ভালো মানুষ হতে হবে। মূল্যবোধ, নৈতিকতাবোধ সম্পন্ন মানুষ হতে হবে। এ দেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। দেশ এত উন্নত হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। যদি মানুষকে নৈতিকতাবোধ সম্পন্ন হিসেবে গড়ে তোলা না যায়, তাহলে সেই উন্নয়ন টেকসই হবে না।

দুদক চেয়ারম্যান বলেন, জীবনের লক্ষ্য থাকতে হবে। আত্মতুষ্টি থাকলে হবে না, আমি কিছু করতে পারছি কী না, সেটা দেখতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরাও তাকিয়ে আছি। এদেশ গড়ার দায়িত্ব তোমাদেরই। এখন মেধাবী ও দক্ষ লোক পাওয়া কঠিন।

বিশেষ অতিথির বক্তব্যে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, তোমরা যে সফলতা লাভ করেছ, সেটা নিয়ে বসে থাকলে হবে না। লক্ষ্য থাকতে হবে পরবর্তীতে আরও ভালো কিছু করার। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলাসহ সব কার্যক্রমে অংশ নিতে হবে।

সূত্র:কালের কন্ঠ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!