babul khan
২৯ নভেম্বর ২০১৯, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭৮ জন

সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে  কাজ করতে হবে- এমপি জাফর আলম  

Copy Link

কক্সবাজার :চকরিয়া উপজেলার,লক্ষ্যারচর ইউনিয়নে,বর্ণাঢ্য আয়োজন আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন -২০১৯  সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট স্টেশন চত্বরে এই সম্মেলন অনুষ্টিত। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সভাপতি রেজাউল করিম সেলিম চেয়ার প্রতীকে ১২২ ভোট পেয়ে পুনরায় সভাপতি ও ফুটবল প্রতীকে ৮৬ ভোট পেয়ে বর্তমান সাধারণ সম্পাদক খ.ম বুলেট আবার সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, রেজাউল করিম সেলিমের- সভাপতিত্বে   সম্মেলনের  প্রথম অধিবেশন শুরু হয়।

ত্রি-বাষিক এই সম্মেলনে প্রধান অতিথি  ছিলেন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের গণ মানুষের নেতা  সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম বুলেট এর সঞ্চালনায়

সম্মেলনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন -কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশব বিষয়ক  সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  গিয়াসউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, আবু মুছা, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শওকত ওসমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, প্রচার সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সদস্য রোস্তম শাহরিয়ার, আমিনুল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আবছার সওদাগর, আবছার উদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাইছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিক হোসেন সাজিব, আমির হোসেন আমু, কাকারা ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান শওকত ওসমান প্রমুখ। এছাড়া সম্মেলনে ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সকলস্তরের নেতাকর্মী এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে,চকরিয়া  উপজেলা  আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপি বলেন, সম্মেলনের মাধ্যমে চকরিয়া-পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হবে। নতুন কমিটি নেতা নিবার্চনের ক্ষেত্রে দলের জন্য নিবেদিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মুল্যায়ন করতে হবে। অপকর্মে জড়িত থাকা কেউ কমিটিতে স্থান পাবে না কোন অনুপ্রবেশকারীকে আওয়ামীলীগের পদায়ন করা হবেনা।

তিনি আরো বলেন, দলত্যাগী ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন এমন নেতাদের নাম তালিকা থেকে বাদ যাবে। তবে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদের খুজে খুজে পদায়ন এবং কাউন্সিলার করতে হবে। উপজেলা আওয়ামীলীগের অধিনে সকল ইউনিয়ন শাখার সম্মেলন যথা সময়ে সম্পন্ন করতে হবে। এই জন্য প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের  দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। আশাকরি দলের ঐক্যের প্রয়োজনে, সকল  ভেদাভেদ ও বিভেদ ভুলে  আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীদের এক কাতারে এসে কাজ করতে হবে।  এটি সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!