চনুমং মারমা, রুমা
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

রুমায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা ১৯ সেপ্টেম্বর

Copy Link

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে রুমা উপজেলা বিএনপি পরিবার। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় রুমার মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রুমা উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক উপজেলা বিএনপির সভাপতি জিংসমলিয়ান বম জানান,অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি রুমা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবেন।

আয়োজকদের মতে, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে রুমার সর্বস্তরের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রুমা উপজেলার দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা বিএনপি পরিবার।

আয়োজকদের প্রত্যাশা, এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পরিষদের নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে স্থানীয় জনগণের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং রুমার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!