নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০১৯, ৭:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০০ জন

লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার

Copy Link

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কার্যক্রম পরিচালনার লাইসেন্স হারাতে যাচ্ছে অ্যাপভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান উবার।

সোমবার লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ টিএফএল (ট্রান্সপোর্ট ফর লন্ডন) জানিয়েছে, নিরাপত্তা ব্যর্থতার কারণে তাদের নতুন লাইসেন্স দেওয়া হবে না। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি। আর এই প্রক্রিয়া শেষ হওয়ার আগ তারা কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিরাপত্তা উদ্বেগের কারণে ২০১৭ সালের অক্টোবরে প্রাথমিকভাবে উবারের লাইসেন্স নবায়নে অস্বীকৃতি জানায় লন্ডন কর্তৃপক্ষ। পরে দুই দফায় তাদের সময় দেওয়া হয়। শেষবার বর্ধিত সময় শেষ হয়েছে সোমবার। এদিন লন্ডন কর্তৃপক্ষ বলেছেবলেছে, প্রতিষ্ঠানটি লাইসেন্স ধারণের যোগ্য নয়।

সোমবার লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ বলেছে, তারা উবারের ‘ব্যর্থতার ধরন’ শনাক্ত করেছে যা যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এর মধ্যে রয়েছে অনিবন্ধিত চালকের ছবি অন্য উবার চালকের অ্যাকাউন্টে ব্যবহারের সুযোগ দেওয়া। এছাড়া বাতিল হয়ে যাওয়া চালক পরে আবারও উবার অ্যাকাউন্ট খুলে যাত্রী পরিবহন করেছে বলেও দেখতে পেয়েছে কর্তৃপক্ষ।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ‘এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের পছন্দ নাও হতে পারে জানি কিন্তু তাদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। লন্ডনের বাসিন্দাদের নিরাপত্তার জন্যই নিয়ম বানানো হয়েছে।

লন্ডন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ভুল আখ্যা দিয়েছে উবার। তাদের দাবি গত দুই মাসে প্রতিটি চালককেই নিরীক্ষা করা হয়েছে এবং উবার ব্যবহারের প্রক্রিয়া শক্তিশালী করা হয়েছে। লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তারা।

বিবিসি’র খবরে বলা হয়েছে, উবারের আপিল শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এটি লন্ডনের রাস্তায় চলাচলের লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা সেই সিদ্ধান্ত দেবেন। এই সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে। ফলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অন্য কোনও সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত লন্ডনের রাস্তায় কার্যক্রম চালাতে পারবে উবার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!