নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২১, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৫ জন

গণপরিবহন দোকানপাট শপিংমল খোলার চিন্তাভাবনা চলছে

Copy Link

পাহাড় কন্ঠ ডেস্ক : ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকেস্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে সরকার। সেই সঙ্গে ঈদের কারণেখোলা রাখা হতে পারে দোকানপাট শপিংমল। সংশ্লিষ্টএকটি সূত্রে এখবর জানা গেছে।

এদিকে,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গরু ব্যবসায়ী ও দোকান মালিকদের কথা বিবেচনা করেঈদের সময় চলমান বিধি-নিষেধের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে সরকার।সোমবার (১২ জুলাই) তিনিএ কথা বলেন।

আসন্ন কোরবানি ঈদ,গরুর হাট এবং দোকানপাট খোলার বিষয় নিয়ে দোকান মালিক সমিতির নেতাও ব্যবসায়ী নেতারাস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেস্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

জানা গেছে,স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন আগে যে ব্যবস্থাপনায় চলতো, সেই ব্যবস্থায় আবারও চালু হচ্ছে। অর্থাৎ গণপরিবহনে একটি আসন ফাঁকা রেখে যাত্রীরা বসবেন। দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না। দোকানপাট এবং শপিংমলগুলোতে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। দোকানের প্রবেশদ্বারে অবশ্যই স্যানিটাইজার রাখতে হবে।

করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সরকার দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। সেই বিধিনিষেধ এখন শিথিল হতে চলেছে।

উল্লেখ্য, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমণে আবারও সর্বোচ্চ মৃত্যু ও সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে রোববার (১১ জুলাই)। দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!