নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০১৯, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৫৬ জন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন গবেষণাগার উদ্বোধন

Copy Link

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর রসায়ন বিভাগের জন্য অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। সোমবার বেলা সাড়ে বারোটার দিকে বিভাগের তৃতীয় গবেষণাগার হিসেবে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল একাডেমিক ভবনের নীচ তলায় গবেষণাগারটির শুভ সূচনা করা হয়। নতুন এই গবেষণাগারটিতে ফিজিক্যাল, অর্গানিক ও নন – অর্গানিক রসায়নের প্রাথমিক গবেষণা গুলো সম্পন্ন করতে পারবে শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে ববি উপাচার্য বলেন, “যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে গবেষণার কোনো বিকল্প নেই। সেটারই ধারাবাহিকতায় এই গবেষণাগারের কার্যক্রম শুরু করলাম। অন্যান্য বিভাগ থেকে যদি গবেষণাগার নির্মাণের প্রয়োজনপত্র আমার কাছে আসে আমি সেগুলো সর্বাধিক গুরুত্ব সহকারে দেখবো।”

উক্ত গবেষণাগার উদ্বোধন অনুষ্ঠান সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক ড. নাজমুল কায়েস, ড. হালিমা বেগম, প্রভাষক মাহমুদুল হাসান, ফারজানা আক্তার, প্রিয়াংকা বণী প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!