আব্দুল্লাহ মোহাম্মদ তাজউদ্দি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৩ জন

বান্দরবানে শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ

Copy Link

শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বান্দরবানে মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মিছিল করেন। পরে প্রেস ক্লাব চত্বরে সমবেত হয়ে তারা শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রত্যেক শিশুর মৌলিক অধিকার। বিশেষ করে পাহাড়ি ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা আরও বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এসব অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সমাবেশে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!