জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২২ আগস্ট ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৭০ জন

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ফের ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক চোরাকারবারি পালিয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় হাজিরপাড়া সুইচগেট দোকানসংলগ্ন জিয়াউর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, ওই স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারি জিয়াউর রহমান (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুবাসা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পরে ওই বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক কাটে রাখা ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। মাদকসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন→দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

Pinco Azərbaycan: Yerli Biznesləri Transformasiya Edən Online Kazino

Pinco Azərbaycan: Yerli Biznesləri Transformasiya Edən Online Kazino

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১০

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

১২

রাজপথের নানা প্রতিকূলতা পেরিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির

১৩

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের প্রায় ৫০ হাজার ইয়াবা জব্দ

১৪

দীর্ঘ ১৯ বছর পর আবারো জেলা পরিষদের চেয়ারে মিসেস মেম্যাচিং 

১৫

নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যারা আছেন

১৬

২৪৬টি সেনা ক্যাম্প প্রত্যাহারের পরেই পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে: কাজী মজিব

১৭

পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ২১ আগস্ট রাঙ্গামাটিতে

১৮

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

১৯

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

২০
error: Content is protected !!