জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৪ আগস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০১ জন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

Copy Link

বর্তমান সরকারের বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসাবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফলজ বৃক্ষের চারা রোপণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউএনও নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

 তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও এর পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি লেখাপড়ার সঙ্গে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির নেতা নুরুল আলম কোম্পানী, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মাহবুব এলাহী, বিএনপি নেতা নুরুল কাশেম, ক্রীড়াবিদ ওসাই মং মার্মা, ছাত্রনেতা মামুনুর রশিদ, দায়িত্বপ্রাপ্ত সদস্য আলমগীর, মোঃ ছালামত উল্লাহ, কেউজাই চাক, মাইচিং চাকসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো পড়ুন→বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!