আরাফাত খাঁন
৩ আগস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৫২ জন

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

Copy Link

পার্বত্য অঞ্চলের দরিদ্র ও অসচ্ছল মানুষের বিনামূল্যে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মানবিক উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানে দিনব্যাপী এক বিশেষ ফ্রি ফলোআপ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি চিকিৎসা সেবা নেওয়া ছানি রোগীদের অপারেশন-পরবর্তী পরিচর্যা নিশ্চিতকরণ এবং নতুন রোগীদের সেবা দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

ডাক্তার সৌমেন তালুকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সরাসরি উপস্থিত থেকে রোগীদের সার্বিক চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পে মোট ২০০ জনেরও বেশি রোগীকে সেবা দেওয়া হয়। এর মধ্যে ১০০ জন ছানি অপারেশন সম্পন্ন হওয়া রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ফলোআপ পরামর্শ প্রদান করা হয়। এছাড়া চোখের নানা সমস্যায় ভোগা আরও শতাধিক সাধারণ রোগীকে বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে কারিগরি সহযোগিতা প্রদান করছে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।

এই মানবিক কার্যক্রম সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। ক্যাম্প পরিচালনা ও সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন উছোমং মার্মা, বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা, ইউনিয়ন পরিষদের সদস্য বিরল তঞ্চঙ্গ্যা, সদস্য মো: হানিফ এবং উচসিং মার্মা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পার্বত্য এলাকায় উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ সীমিত। এ ধরনের বিনামূল্যে চক্ষু শিবির ও নিয়মিত ফলোআপের ফলে এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষ নতুন করে চোখের জ্যোতি ফিরে পাওয়ার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পাচ্ছেন।

আরো পড়ুন→বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!