পাহাড় কন্ঠ ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৫৩ জন

ভারী বর্ষণ উপেক্ষা করে দীপেন দেওয়ানা কে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

Copy Link

পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্য দিয়ে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক এমনই স্লোগানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আবারো মাঠে নেমেছে রাঙ্গামা‌টির সর্বস্ত‌রের নাগরিক সমাজ।

মঙ্গলবার সকাল ১১টায় রাঙ্গামা‌টি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙ্গামা‌টি পার্বত্য জেলার সর্বস্ত‌রের নাগরিক সমাজ’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়া উপেক্ষা ক‌রে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধনটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

রাঙ্গামা‌টি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অবঃ মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপ‌তি‌ত্বে অনু‌স্টিত মানববন্ধ‌নে অন‌্যান‌্যর ম‌ধ্যে বক্তব্য রাখেন বালুখালী ইউপির সা‌বেক চেয়ারম‌্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙ্গামা‌টির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা,বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, ও সংস্কৃতি কর্মী নীতি ভূবন চাকমা ও নাগ‌রিক সমা‌জের নেতা ইন্টু ম‌নি তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামা‌টি ২৯৯ নম্বর আসন থেকে দীপেন দেওয়ান দেশের ম‌ধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।  তিনি পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের সমান আস্থাভাজন এবং পাহাড়ের অত্যন্ত জনপ্রিয় এক নেতা ছি‌লেন।  কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন । এই ঘটনা পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষকে চরমভাবে হতাশ ও আশাহত করেছে

মানববন্ধন থেকে  প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্য দিয়ে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক। সমতলের কোনো প্রতিনিধিকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে, পাহাড়ের যোগ্য সন্তানকে তাঁর পদে বহাল রাখাই হবে সঠিক সিদ্ধান্ত। মানববন্ধনে বিপুল সংখ‌্যক পাহাড়ী বাঙ্গালী নারী পুরুষ ব‌্যানার ফেস্টুন নি‌য়ে অংশ গ্রহন ক‌রেন।

আরো পড়ুন→থানচিতে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Organizing a Community Boomerang Throwing Event u Fortuny: Recenze online kasina

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

Mobil Qumar Təcrübəsi Mostbet Azərbaycan: Bir Rəylə

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১০

Chainluck casino login — complete guide

১১

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১২

Maximizing Your Winnings with Mostbet Promo Codes

১৩

2026-da Mostbet Azərbaycan Müştəri Dəstəyi Üçün Yeni İmkanlar

১৪

Jak Gransino zlepšuje strategie zákaznické zkušenosti

১৫

Casino utan svensk licens flashback: Safety and regulations explained

১৬

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৭

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৮

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৯

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

২০
error: Content is protected !!