নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

সিএইচটি সম্প্রীতি জোটেই সম্প্রীতি নেই, বিশৃঙ্খলা ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ

Copy Link

‘সম্প্রীতি’ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত সিএইচটি সম্প্রীতি জোটের অভ্যন্তরেই এখন দেখা দিয়েছে নেতৃত্বের বিরোধ, সাংগঠনিক বিশৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সংগঠনের গঠনতন্ত্র, কমিটি গঠন-বিলুপ্তি, নেতৃত্বের বৈধতা, আর্থিক লেনদেন ও সম্পদ ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট পরিস্থিতির অবসান ঘটিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা, নেতৃত্ব ও নেতা-কর্মীদের একাংশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব মানুষের শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠার লক্ষ্যেই সিএইচটি সম্প্রীতি জোট গঠিত হয়েছিল। কিন্তু সংগঠনের অভ্যন্তরীণ নেতৃত্বের বিরোধ, কমিটি নিয়ে পাল্টাপাল্টি সিদ্ধান্ত এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগ সংগঠনের মূল উদ্দেশ্যকেই প্রশ্নের মুখে ফেলেছে।

তারা বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মনীতি সবার জন্য সমানভাবে কার্যকর হতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য কিংবা নেতৃত্বের বিরোধ যেন সংগঠনের কার্যক্রম ও মূল লক্ষ্যকে ব্যাহত না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে মো. আবদুর রহিম বলেন, গঠনতন্ত্রের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সংগঠনের নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাই করে নিয়মতান্ত্রিক সমাধান করতে হবে।মো. সাইফুল ইসলাম বলেন, সংগঠনের আর্থিক লেনদেন ও সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা জরুরি। আয়-ব্যয়ের হিসাব, রসিদ-ভাউচারসহ প্রয়োজনীয় নথিপত্র সদস্যদের সামনে প্রকাশ করা হলে আর্থিক অনিয়ম নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হবে।

শরীফুল ইসলাম বলেন, সংগঠনের নাম, লোগো, পদ-পদবি ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুসরণ করতে হবে। একই সঙ্গে কমিটি গঠন কিংবা বিলুপ্তির সিদ্ধান্তও গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার দাবি জানান তিনি।

ইফতেখার ইফান বলেন, অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিবর্তে নথি ও প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা যাচাই করা প্রয়োজন। সংগঠনের স্বার্থে সব পক্ষকে উত্তেজনা এড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে, সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি ঘোষণা, সাংগঠনিক ক্ষমতার ব্যবহার, আর্থিক লেনদেন এবং সংগঠনের সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় সংগঠনের ভেতরে বিভ্রান্তি তৈরি হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, আর্থিক নথি, রসিদ-ভাউচার এবং সাংগঠনিক সিদ্ধান্ত যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান তারা।

তবে সিএইচটি সম্প্রীতি জোটের সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন ইমন বলেন, সংগঠনের শৃঙ্খলা নষ্টের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে পাইশিখইকে আগেই বরখাস্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক ও সদস্য সচিব হিসেবে সংগঠনের নীতিমালা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনুমোদিত নেতৃত্বের হাতেই থাকবে। সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়ার ঘোষণাও দেন তিনি।

উছাইং অং মারমা বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই সংগঠনটি কাজ করছে। কোনো সাংগঠনিক বিরোধ যেন বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

জু জু ত্রিপুরা বলেন, কোনো জনগোষ্ঠীর অধিকার অস্বীকার করা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি এক পক্ষের অধিকার প্রতিষ্ঠার নামে অন্য পক্ষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করাও উচিত নয়। সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে বিরাজমান সমস্যার সমাধান করতে হবে।

জোটের পক্ষ থেকে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ কোনো একক জনগোষ্ঠীকে কেন্দ্র করে নয়। সব জনগোষ্ঠীর সমান অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই পাহাড়ের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত।সমাবেশ থেকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, কৃষি, ব্যবসা এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়।একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মী, সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের প্রতি ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা সৃষ্টি না করে প্রমাণ, নথি ও গঠনতন্ত্রের ভিত্তিতে বিরোধের সমাধান করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিবর্তে নিরপেক্ষ যাচাই, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সংকটের সমাধান করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পথ বিভাজন নয়; বরং সাংগঠনিক শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সম্প্রীতি নিশ্চিত করা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!