রেমবো টিপুরা, থানচি
৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৫১ জন

থানচিতে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

Copy Link

টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা, ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ এবং সার্বক্ষণিক তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে ঘোষণা করেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করবে।

জরুরি প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মোবাইল নম্বর ০১৫৫০-০০৭১১৮৬ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মোবাইল নম্বর ০১৮১৮-৪৮৬৭৫৫-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীতীরবর্তী এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো হলো— বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসিংঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুনাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্তহা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়, বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যচু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাইদারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর তীরবর্তী এলাকা এবং পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী পরিবারগুলোকে পরিস্থিতি অবনতি হলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগকালীন সময়ে গুজবে কান না দিয়ে প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং যেকোনো জরুরি তথ্য দ্রুত কন্ট্রোল রুমে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানায়, সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আরো পড়ুন→রোয়াংছড়িতে টানা বর্ষণে পাহাড়ধসের শঙ্কা:ঝুঁকিতে হাজারো পরিবার,দেবতাকুমে পর্যটকদের সতর্কতা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Crash Oyunları: Pin Up Aviator-da Uğur Qazanma Yolları

Organizing a Community Boomerang Throwing Event u Fortuny: Recenze online kasina

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

Mobil Qumar Təcrübəsi Mostbet Azərbaycan: Bir Rəylə

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

১০

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১১

Architektonické zázraky historického centra Legiana: Zhodnocení online kasina BetLegiano

১২

Chainluck casino login — complete guide

১৩

Jak snadno rezervovat svůj pobyt v Euro Palace

১৪

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৫

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৬

Lucky Elf Casino Canada: A Guide to Live Dealer Games

১৭

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৮

Maximizing Your Winnings with Mostbet Promo Codes

১৯

2026-da Mostbet Azərbaycan Müştəri Dəstəyi Üçün Yeni İmkanlar

২০
error: Content is protected !!