আরাফাত খাঁন
২৩ মে ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৩৫ জন

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

Copy Link

বান্দরবানের বালাঘাটায় বাস্তবায়নাধীন পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) “পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প”-এর আওতাধীন ১৩২/৩৩ কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অপরিষ্কার বালু-পাথর দিয়ে কলাম ঢালাই, বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ চালানো এবং তথ্য গোপনের মতো নানা অনিয়মের চিত্র উঠে এসেছে।

 

জানা যায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে সিসিসিই-ইটার্ন-ফেপেক কনসোর্টিয়াম। প্রকল্পটির অর্থায়ন করছে দ্য এক্সিম ব্যাংক অব চায়না, বাংলাদেশ সরকার এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

এমবিএল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৫৪ মাস মেয়াদী প্রকল্পটির কাজের কার্যাদেশ পান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহৃত পাথরের টুকরো ও বালুর মধ্যে অতিরিক্ত ময়লা এবং কাদামাটির মিশ্রণ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণসামগ্রীর প্রায় ২০ শতাংশের বেশি অংশেই ধুলাবালি ও মাটি মিশে আছে। অথচ ঢালাইয়ের আগে এসব পরিষ্কার না করেই সরাসরি মিক্সচার মেশিনে ব্যবহার করা হচ্ছে।

এছাড়াও নির্মাণসাইটে বালু ও পাথর সংরক্ষণের সঠিক কোনো ব্যবস্থা দেখা যায়নি। ময়লা-আবর্জনার মধ্যেই নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। ব্যবহার করা হয়নি কোনো চালনি বা পরিশোধন পদ্ধতিও। ফলে প্রকল্পের কাজের মান ও স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে এমবিএল কনস্ট্রাকশনের সাব-ঠিকাদার সুমিত চৌধুরী প্রতিবেদকের পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর তিনি তাচ্ছিল্যের ভঙ্গিতে বলেন, “বান্দরবানে তো ঘরে ঘরে সাংবাদিক।” এ সময় তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে হাসাহাসি করতে দেখা যায়। পরে প্রকল্পের অনিয়ম ও নির্মাণকাজের মান নিয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

পরে পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিঃ এর সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ এনামুল কবির এর কাছে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো ধরনের তথ্য দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। এসময় তথ্য দিতে সক্ষম এমন দায়িত্বশীল কোনো কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর চাইলে সেখানেও অসহযোগিতা করেন তিনি। এক পর্যায়ে তিনি বলেন, “ফোন নম্বর দিতে নিষেধ করা হয়েছে।” তবে পরক্ষণেই আবার বলেন, “আসলে আমি নিজেই ফোন নম্বর দিতে চাইছি না।”

একইসঙ্গে নির্মাণসামগ্রীর নিম্নমান ও চালনি ব্যবহার না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি বড় প্রকল্প। এখানে চালনি ব্যবহার করা সম্ভব নয়।”

বিষয়টি নিয়ে পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দায়িত্বরত প্রকৌশলীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

তবে বিশস্ত সুত্রে খবর পেয়ে পরদিন আবারও সরেজমিনে গিয়ে দেখা যায় বৃষ্টির মধ্যেই কলাম ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। এতে নির্মাণকাজের গুণগত মান, স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো প্রকল্পে এ ধরনের অনিয়ম ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

1xbet бонус за регистрацию: Azərbaycanda idman mərclərinə ən yaxşı start

বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা

সরকার ৩ পার্বত্য জেলা পরিষদ গুলোকে বিএনপি পরিষদ বানিয়ে রেখেছে: সারজিস আলম

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

১১

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

১২

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১৪

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৫

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৬

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৭

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৮

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৯

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

২০
error: Content is protected !!