জাহাঙ্গীর আলম কাজল
২১ মে ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২২ জন

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতিছড়ার বড়ইতলী কালাচান নামক এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মে) রাত ১ থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতিছড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।

জানা গেছে,উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

এরই অংশ হিসেবে বান্দরবান পুলিশ সুপার এর দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার ফেরদৌস রনি। থানা পুলিশের ফোর্সসহ একটি টিম নাইক্ষ্যংছড়ি বামহাতিছড়া বড়ইতলী কালাচান নামক স্থানে

অভিযান চালিয়ে পাহাড়ী ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে রাখা দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় তৈরি ছোট একটি বন্দুক এবং দেশীয় তৈরি বড় গাদা বন্দুকসহ মোট দুইটি বন্দুক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার, সংঘর্ষ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে না পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

এদিকে পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন→থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!