নিজস্ব প্রতিবেদক
৩ মে ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৫ জন

রুমায় আবারো এলজিইডি’র সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

Copy Link

চনুমং মারমা, রুমাঃ বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে এলজিইডির আওতায় প্রায় ৩.২ কিলোমিটার সড়ক কার্পেটিং প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

আরথা পাড়া থেকে মুয়ালপি পাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে সরকারি নীতিমালা উপেক্ষা করে দায়সারা কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (২ মে) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বে নির্মিত আরসিসি সড়কের ওপর নিয়মবহির্ভূতভাবে কার্পেটিং করা হচ্ছে। যেখানে নির্ধারিত পুরুত্ব থাকার কথা, সেখানে মাত্র ১৫–২০ মিলিমিটার পাতলা স্তর দেওয়া হচ্ছে। এমনকি বৃষ্টির মধ্যেই কাজ চালানো হচ্ছে, যা নির্মাণনীতির পরিপন্থী।

স্থানীয়দের অভিযোগ, কাজের সময় কোনো প্রকৌশলী বা সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতি ছিল না। তদারকি ছাড়াই ঠিকাদার নিজের মতো কাজ পরিচালনা করছেন, ফলে প্রকল্পের স্বচ্ছতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, “সরকার জনগণের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিলেও ঠিকাদার নিম্নমানের কাজ করছেন। এভাবে চললে অল্প সময়েই সড়কটি নষ্ট হয়ে যাবে।”

অভিযোগ রয়েছে, ঠিকাদার বিমন মারমার প্রতিষ্ঠান প্রকল্পের নীতিমালা মানছে না এবং বিদ্যমান আরসিসি সড়কের ওপর পুনরায় কার্পেটিং করাকে অযৌক্তিক বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে ঠিকাদার বিমন মারমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাকে প্রশ্ন না করে অফিসে গিয়ে জিজ্ঞেস করুন,” যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী বিদ্যু চরন ধর জানান, কার্পেটিংয়ের ক্ষেত্রে ১ ইঞ্চি পুরুত্ব বজায় রাখা বাধ্যতামূলক। তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের কাজের কারণে অল্প সময়েই সড়কটি নষ্ট হয়ে জনদুর্ভোগ বাড়বে এবং সরকারি অর্থের অপচয় হবে। তারা দ্রুত তদন্ত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

জেলা এলজিইডি অফিসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

প্রসঙ্গত,“এর আগেও রুমা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যায়ে গ্রামীন সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধিনে, উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় ১.৩ কিলোমিটার সড়কের চলমান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মায়াধন কনস্ট্রাকশন ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত ঠিকাদার মোঃ মেহেদী এর বিরুদ্ধে।

আরো পড়ুন→বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!