নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২০, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫০৩ জন

লামায় বন্যহাতির তাণ্ডবে জুমের ফসল ও বসতবাড়ি ক্ষয়ক্ষতি

Copy Link

বান্দরবান: লামা উপজেলায় গজালিয়া ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডে বন্যহাতির তাণ্ডবে, উঠতি আমন ও আউস ধানের ক্ষেত, কলা বাগান, পাহাড়ের ২০ থেকে ২৫ একর জুমচাষ সহ ৪ টি বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার বিকেলের খবর পেয়ে সরেজমিনে ছুটে যান গজালিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বাথোয়াইচিং মার্মার সহধর্মিনী ক্রাচিং প্রু মার্মা, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদের থেকে সাহায্য সহযোগিতা ছাড়া ও নিজের ব্যক্তিগতভাবে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেন।

বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৭ নং ওয়ার্ডের জাফর আলমের ৩ কানি ধানের ক্ষেত,২০ টি কলা গাছ, এবং ৮ নং ওয়ার্ডের হ্লাশৈসিং মার্মার ১ কানি জুমের ধান ক্ষেত , মংশৈসিং ১.৫ কানি জুমের ধান ক্ষেত, মংমেচিং মার্মা ১ কানি ধানে ক্ষেত, অংথৈচিং মার্মা ২ কানি জুমের ধানের ক্ষেত, উক্যচিং মার্মা ১ কানি জুমের ধান ক্ষেত ,মাপ্রু মার্মা ১ কানি জুমের ধান ক্ষেত , থুইসাচিং মার্মা জুমের ধান ক্ষেত , দেলোয়ার হোসেন ২ কানি জুমের ধান ক্ষেত ও ৯ নং ওয়ার্ডের আব্দুল রাজ্জাক ১.৫কানি সহ ঐ এলাকার আরো বেশ কয়েকজনের ধান ক্ষেত নষ্ট করেছে বন্যহাতির পালটি। হাতের পালটি ওই এলাকার আশেপাশে অবস্থান করছে বলে যানা যায়।

এই সময় ক্ষতিগ্রস্তরা কান্না জড়িত কন্ঠে বলেন, আর কিছু দিন পরেই জুমের ধান কাটার কথা রয়েছে। এই সময় হঠাৎ করে বন্যহাতির পাল এসে আমাদের বসতবাড়ি পাহাড়ের জুমের ক্ষেত নষ্ট করে ফেলেছে একমাত্র আয় এর উৎস নষ্ট হয়ে গেছে, সারা বছর কিভাবে চলব? ছেলে-মেয়ের পড়াশোনার খরচ কিভাবে দিব। এভাবে ক্ষতির বর্ণনা দিচ্ছিলেন ক্ষতিগ্রস্তরা।

লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়ছার বলেন, বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বন বিভাগ কর্তৃক ক্ষতিপূরণ দেয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী সহায়তা করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!