মোহাম্মদ শাকিব, রাঙ্গামাটিঃ রাঙামাটিতে সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে “অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)” এবং সিএনজি থ্রি-হুইলার চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি লেকভিউ গার্ডেনে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফী। এসময় রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, সাধারণ মুহাম্মদ ইলিয়াসসহ রাজনৈতিক, মালিক ও চালক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো হেলমেট, নো রাইড’ লেখা সম্বলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়েছে।
আরো পড়ুন→রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ
No tags found for this post.
মন্তব্য করুন