নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৫ জন

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকার ও বাংলাদেশ ব্যাংকের অবৈধ ও অনৈতিক হস্তক্ষেপ এবং দেশের ব্যাংকিং খাত ধ্বংসের অপচেষ্টার অভিযোগ তুলে বান্দরবানে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নামের একটি সংগঠন।

রবিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান প্রেস ক্লাব সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহক অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল— “ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ কর”, “আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ মানি না, মানব না”, “ব্যাংক লুটেরা এস আলম ও তার দোসরদের পুনর্বাসন বন্ধ কর” এবং “ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পদত্যাগ করানো চলবে না” ইত্যাদি।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বান্দরবানের বিশিষ্ট ব্যক্তি কাজী নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক নুরুল আলম সওদাগর, মোঃ রিয়াজ উদ্দীন, গোলাম ফারুক, নুরে আলম ছিদ্দিকী, খোরশেদ আলম, নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কাজী নুরুল আমিন বলেন, “বর্তমানে দেশে নতুন করে ব্যাংকিং খাত ধ্বংসের অপতৎপরতা শুরু হয়েছে। ইসলামী ব্যাংককে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। বিগত সরকারের আমলে কুখ্যাত ব্যাংক লুটেরা এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংককে ধ্বংসের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এখনো সেই অপচেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা নষ্ট করে গ্রাহকদের আমানত ঝুঁকির মধ্যে ফেলতে চায়। এসময় তিনি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে দৃশ্যমান উন্নতি না হওয়া এবং ব্যাংকের পরিবেশ নষ্ট হওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান ওবাইদুর রহমান এবং এমডি কামাল উদ্দিন জসিম দায়ী। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় বর্তমান এমডি মোঃ ওমর ফারুক খানকে স্বপদে বহাল রাখা এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অপচেষ্টা বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের সুশাসন, স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন→ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!