নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১৭ জন

আসলাম চৌধুরীর ভাগ্য নির্ধারণ আগামীকাল, রায়ের অপেক্ষায় চট্টগ্রাম ও দেশবাসী

Copy Link
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে সীতাকুণ্ড ও পাহাড়তলী নিয়ে, চট্টগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আসলাম চৌধুরী সম্পর্কিত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী ২৮ শে এপ্রিল ২০২৬ তারিখের চূড়ান্ত শুনানির বিষয়টি।

মামলাটি মূলত তার ব্যাংক ঋণ খেলাপি হিসেবে সনাক্তকরণ নির্বাচনে অংশগ্রহণের যথার্থ যোগ্যতা এবং পূর্ববর্তী আদালতের নির্দেশ বাস্তবায়ন সংক্রান্ত আইনি প্রশ্ন কে কেন্দ্র করে আবর্তিত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মোহাম্মদ আসলাম চৌধুরীর নিজের নামে, জামিনদার হিসেবে ও পরিচালক হিসেবে পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ এক হাজার ৭০০ কোটি টাকা।

বিশেষ সূত্রে জানা যায় আসলাম চৌধুরী নিজেকে ঋণ খেলাপি নন বলে দাবি করেন এবং ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্টের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।

 যার প্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর হাইকোর্ট একটি আদেশ দেন যেখানে বলা হয় তিনি একটি অঙ্গীকার নামার মাধ্যমে আট সপ্তাহ তথা দুই মাসের মধ্যে মধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যাংকে জমা দিবেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে ওই স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবে বলেও আদালতের নির্দেশনায় উল্লেখ ছিলো বলে জানা যায়।

একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায় পরবর্তীতে একই ইস্যুতে অন্য একটি বেঞ্চে নতুন করে স্থগিতাদেশ গ্রহণ করা হয়-যা নিয়ে আদালতে আইনি ব্যাখ্যা ও এখতিয়ার সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এটিকে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে উল্লেখ করলেও প্রতিপক্ষের আইনজিবীরা দাবি করেছেন এটি আইনগত অধিকার প্রয়োগের অংশ।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বিষয়টি বিচারাধীন থাকায় সংশ্লিষ্ট আসনের গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছে। আদালতের চূড়ান্ত রায়ের উপর ভিত্তি করেই নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন এই মামলার রায় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।

আইন বিশেষজ্ঞদের মতে রায়টি থেকে বোঝা যাবে বিচার বিভাগ রাজনৈতিক চাপমুক্ত থেকে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারছে কিনা এমন কথা উল্লেখ করতে দেখা যায় দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে।

এদিকে সাম্প্রতিক সময়ে আসলাম চৌধুরী ও তার সাথে সংশ্লিষ্ট কতিপয় বিএনপি নেতার বিরুদ্ধে তৈয়বুল ইসলাম নামে এক প্রবাসীর বসতবাড়ি দখল ও ভাড়াটিয়াদের উচ্ছেদের অভিযোগ উঠেছে।

 এ ঘটনার প্রতিবাদে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারটি একই সাথে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ সহ দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করে আবেদনপত্র জমা দিয়েছে বলে জানা যায়।

রাজনৈতিক অভিযোগ উপেক্ষা করে ২৮ এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত রায় এর দিকে তাকিয়ে আছে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষ।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

১০

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১১

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

১২

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

১৩

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৪

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

১৫

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

১৬

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

১৭

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

১৮

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১৯

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

২০
error: Content is protected !!