চনুমং মারমা
৬ জুন ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৯৭ জন

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের খালীখদম সীমান্ত এলাকার কামচুন পাড়া, মসলা পাড়া ও চাকমাঝিড়ি পাড়ার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রাঙ্গামাটির মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জিমিট স্যারের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

এতে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. লাব্রে চিং মারমা (MBBS), মেডিকেল অফিসার, নানিতা কিডনি ডায়ালাইসিস সেন্টার ইউনিট হাসপাতাল, রাঙ্গামাটি এবং ডা. কনিষ্কা চাকমা (MBBS, BCS), মেডিকেল অফিসার, বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাঙ্গামাটি।

এ সময় স্থানীয় অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানান।স্থানীয় কারবারি লাংরোওয়া ম্রো বলেন,”আমরা দুর্গম এলাকায় বসবাস করি। চিকিৎসা ও ওষুধের জন্য অনেক দূরে যেতে হয়, যা আমাদের জন্য খুবই কষ্টকর। তাই মনোঘর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিমিট স্যারকে আমাদের তিন পাড়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা চিকিৎসাসেবা দিতে এসেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।”

এলাকাবাসীর মতে, প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে এ ধরনের ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক এই উদ্যোগের ফলে বহু অসহায় মানুষ উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন→পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে পেঁপে বাগান ধ্বংস ও কৃষককে হুমকির প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ

থানচি কলেজের শিক্ষা কার্যক্রম প্রসারে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর আশ্বাস

চন্দনাইশে যোগদান না করে কক্সবাজারে ফেরার তদবিরে ব্যস্ত প্রৌকোশলী পরাক্রম চাকমা

বান্দরবানে ভাঙ্গা কাপে চা দেওয়াকে কেন্দ্র করে দোকানির উপর হামলা

সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগালেকে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

১০

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

১১

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১২

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১৩

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

১৪

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

১৫

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

১৬

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

১৮

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

১৯

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

২০
error: Content is protected !!