নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৮ জন

নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মনজুর আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো মানুষের মাঝে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা। তিনি সকলকে সুষম খাদ্য গ্রহণ, শিশুর সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং মাতৃস্বাস্থ্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া, ডা. জন্নতুল ফেরদৌস আন্তরা, ডা. নিতাই চন্দ্র, ডা. মোঃ তাওসিফ রাজ, ডা. রোকুনোজ্জামানসহ সিনিয়র নার্স, স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে সুস্থ ও সবল।

শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো পড়ুন→আলীকদম সীমান্তে হামের ভয়াবহতা, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!