বিশেষ প্রতিবেদক
৭ জুন ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩০৭ জন

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের পাহাড়ি সড়কগুলো এখন পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মোটরবাইক নিয়ে পাহাড় জয় করার প্রবণতা দিন দিন বাড়ছে তাছাড়া মাইক্রোবাস,জ্বীপ, কার ইত্যাদি নিয়েও অনেকে আসছেন পাহাড়ে। তবে এই রোমাঞ্চই এখন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পর্যটকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি রাস্তার জটিলতা ও নিরাপত্তা বিধিকে তোয়াক্কা না করে প্রতিদিন শত শত পর্যটক ঢুকে পড়ছেন পাহাড়ের আনাচে-কানাচে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। অনেকেই অনুমতি ছাড়া ঢুকে পড়ছেন পাহাড়ি রাস্তার দুই ধারে থাকা স্থানীয় বাসিন্দাদের বাগানে। চুরি করে নিয়ে যাচ্ছেন বাগানের ফল থেকে শুরু করে নানান রকমের পণ্য। যা ক্ষতির মুখে ফেলছে স্থানীয় কৃষকদের।

বান্দরবানের চিম্বুক-নীলগিরি সড়ক, থানচি, রুমা এবং আলীকদমের ডিম পাহাড় সড়ক দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ ও খাড়া রাস্তা হিসেবে পরিচিত। স্থানীয় চালকদের মতে, সমতলের তুলনায় পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর কৌশল সম্পূর্ণ ভিন্ন।

তীব্র ঢাল ও অন্ধ বাঁক, পাহাড়ের একেকটি বাঁক এতটাই বিপজ্জনক যে, কয়েক গজ দূরের গাড়িও দেখা যায় না। বৃষ্টির দিনে পাহাড়ের পিচঢালা পথ হয়ে ওঠে চরম পিচ্ছিল। সামান্য অসতর্কতায় বা হঠাৎ ব্রেক কষলে চাকা স্কিড (হড়কে যাওয়া) করে গিরিখাদে পড়ার ঝুঁকি থাকে শতভাগ।

অভিযোগ উঠেছে, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধিকাংশ পর্যটকেরই পাহাড়ি পথে গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই। গতির ক্ষুধা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানানোর চক্করে পড়ে অনেকেই ওভারটেকিং এবং তীব্র গতিতে চালাচ্ছেন গাড়ি, যা ডেকে আনছে চরম বিপর্যয়। বিশেষ করে বাইকারারা বেশি এই ধরনের ঝুঁকি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

পাহাড়ের আনাচে-কানাচে এই বেপরোয়া পর্যটকদের উৎপাত নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রুমা উপজেলার স্থানীয় বাসিন্দা চনুমং জানান, “এরা যেভাবে বিকট শব্দে হর্ন বাজিয়ে এবং তীব্র গতিতে আঁকাবাঁকা পথে বাইকসহ বিভিন্ন যানবাহন চালায়, তাতে রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগে। যেকোনো সময় এসে গায়ের ওপর তুলে দেবে। শান্ত পাহাড়ের পরিবেশটাই এরা নষ্ট করে ফেলছে। এরা আরো বিভিন্ন জনের বাগানে ঢুকে আম পেড়ে নিয়ে যায় যা বাগান মালিককে পরে ক্ষতির মুখে ফেলে।”

শুধু স্থানীয়রাই নন, জিপ বা চাঁদের গাড়িতে থাকা সাধারণ পর্যটকরাও এই বাইকারদের কারণে সবসময় আতঙ্কে থাকেন। অনেক সময় সরু সেতু বা বাঁকে হুট করে বাইক সামনে চলে আসায় বড় গাড়িগুলোকে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

পর্যটকদের মুগ্ধ করছে উপবন লেক, যুক্ত হয়েছে চারটি নতুন নৌযান

বান্দরবানের দুর্গম এলাকায় মাছের পোনা অবমুক্ত ও সোলার প্যানেল বিতরণ করেছে সেনাবাহিনী

মায়ানমার সীমান্ত এলাকার ৬’শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে ৩৪ বিজিবি

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও হামে আক্রান্তদের সুচিকিৎসার দাবিতে মানববন্ধন

১০

কে এস মং–এর সাথে বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

১১

লামায় রাবার বাগানের এক শ্রমিককে তুলে নিলো দুর্বৃত্তরা

১২

রাঙ্গামাটিতে পেঁপে বাগান ধ্বংস ও কৃষককে হুমকির প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ

১৩

থানচি কলেজের শিক্ষা কার্যক্রম প্রসারে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর আশ্বাস

১৪

বান্দরবানে ভাঙ্গা কাপে চা দেওয়াকে কেন্দ্র করে দোকানির উপর হামলা

১৫

সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১৬

বগালেকে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

১৭

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

১৮

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

১৯

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

২০
error: Content is protected !!