নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৭৫ জন

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে সাংগ্রাইং র‍্যালী

Copy Link

বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব উপলক্ষে বর্ণাঢ্য বর্ণিল র‍্যালী অনুষ্টিত হয়েছে। এতে বান্দরবানে বসবাসরত সকল সম্প্রদায়ের নারী-পুরুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোষাকে অংশ নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। 

সোমবার (১৩এপ্রিল) সকাল ৯টায় ঐতিহাসিক রাজার মাঠ থেকে বান্দরবান সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের উদ্যােগে র‍্যালীটি বের করা হয়।

বর্ণাঢ্য র‍্যালীতে বিভিন্ন বৈচিত্র্যময় নিজ নিজ পোষাকে অংশগ্রহণ করেন বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ

সকাল থেকে বান্দরবানে বসবাসরত ১১টি জাতিগোষ্ঠী ও বাঙালী জনগোষ্ঠীর মানুষ বর্ণিল সাজে রাজার মাঠে জড়ো হন। ঐতিহ্যবাহী বাদ্য যন্ত্রের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বান্দরবানে মারমা,ত্রিপুরা,চাকমা,তঞ্চঙ্গ্যা,ম্রো,খুমী, চাক,খেয়াংসহ বিভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে প্রতিবছর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকে।

বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নারী নেত্রী ডনাই প্রু নেলী বলেন, সব বাঁধা -বিঘ্ন অতিক্রম করে সাংগ্রাইং উৎসব উদযাপিত হচ্ছে। তিনি জানান, বান্দরবানে ১১টি জাতির জনগোষ্ঠী ও বাঙালীসহ ১২টি সম্প্রদায়ের মানুষ মিলেসিশে মারমাদের সাংগ্রাইং উৎসব উপভোগ করছেন।

সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চথুই প্রু মারমা বলেন, আজকে র‍্যালীর পর বয়স্কপূজা অনুষ্টিত হবে। এছাড়া ১৪এপ্রিল সাঙ্গু নদীতে বুদ্ধ বিম্ব স্নান, ১৫ ও ১৬ এপ্রিল ঐতিহাসিক রাজার মাঠে মৈতা রিলং পোয়েঃ (মৈত্রী পানি বর্ষণ) প্রতিদিন পিঠা তৈরী ও সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা আয়োজন রয়েছে বলে জানান তিনি।

এদিকে ১২এপ্রিল সাঙ্গু নদীতে ফুলনিবেদনের মাধ্যমে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু-বিষু উৎসব শুরু হয়েছে, চলবে ১৪এপ্রিল পর্যন্ত।

সোমবার রাত ব্যাপী রোয়াংছড়ি উপজেলার বেক্ষ্যং মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয়ভাবে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা গোল্ডকাপ টুর্নামেন্ট শেষ হয়েছে।

সাংগ্রাইং উপলক্ষে, পিঠা তৈরী, সাংস্কৃতিক অনুষ্টান এবং মৈত্রী পানি বর্ষণসহ বিভিন্ন আয়োজন চলবে।

সাংগ্রাইং বর্ণাঢ্য র‍্যালীতে নেতৃত্ব দেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদসদস্য সাচিং প্রু জেরী। এছাড়া অতিরিক্ত জেলাপণশাসক মো.আবু তালেবসহ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

র‍্যালীটি রাজার মাঠ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদকাষিণ করে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বয়স্ক পুজা অনুষ্টিত হয়। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যােগে র‍্যালীর আয়োজন করা হবে।

বুধবার ঐতিহাসিক রাজার মাঠে মৈতা রিলং পোয়েঃ মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরো পড়ুন→বান্দরবানে আইন–শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

পর্যটকদের মুগ্ধ করছে উপবন লেক, যুক্ত হয়েছে চারটি নতুন নৌযান

বান্দরবানের দুর্গম এলাকায় মাছের পোনা অবমুক্ত ও সোলার প্যানেল বিতরণ করেছে সেনাবাহিনী

মায়ানমার সীমান্ত এলাকার ৬’শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে ৩৪ বিজিবি

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও হামে আক্রান্তদের সুচিকিৎসার দাবিতে মানববন্ধন

কে এস মং–এর সাথে বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

লামায় রাবার বাগানের এক শ্রমিককে তুলে নিলো দুর্বৃত্তরা

রাঙ্গামাটিতে পেঁপে বাগান ধ্বংস ও কৃষককে হুমকির প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ

১০

থানচি কলেজের শিক্ষা কার্যক্রম প্রসারে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর আশ্বাস

১১

বান্দরবানে ভাঙ্গা কাপে চা দেওয়াকে কেন্দ্র করে দোকানির উপর হামলা

১২

সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১৩

বগালেকে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

১৪

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

১৫

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

১৬

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

১৭

সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

১৮

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

১৯

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

২০
error: Content is protected !!