Khaled Mahabub Khan Arafat
১২ এপ্রিল ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩১ জন

নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে থানচিতে চাকায় শুরু হলো বিজু-বিষু উৎসব

রেমবো ত্রিপুরা,থানচিঃ বান্দরবানের থানচিতে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজু উৎসব যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে এ বছরের বিজু উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

রবিবার সকালে উপজেলার বলিপাড়া এলাকায় বসবাসরত চাকমা নারী-পুরুষ, শিশু-কিশোররা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সাঙ্গু নদীর তীরে সমবেত হন। পরে তারা সাঙ্গু নদীতে নানা রঙের ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ-গ্লানি বিদায় এবং নতুন বছরের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

এ সময় একটি বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিজিবির চেকপোস্ট থেকে শুরু হয়ে সাঙ্গু নদী ঘাটে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, ফুল বিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। এটি মূলত পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার অংশ। এ উৎসবের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সার্বিক সহযোগিতা করা হচ্ছে। বিজু উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হয়।

উৎসবকে ঘিরে পুরো থানচি উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে।

আরো পড়ুন→সাঙ্গুতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে শুরু বিজু-বিষু উৎসব

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১০

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১১

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১২

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৪

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৫

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৬

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৭

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৮

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৯

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

২০
error: Content is protected !!