Khaled Mahabub Khan Arafat
৯ মার্চ ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬৯ জন

দেশের অন্যতম পরিচ্ছন্ন গ্রাম মুনলাই

Copy Link
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নে অবস্থিত মুনলাই পাড়া এখন দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত গ্রাম হিসেবে পরিচিত। রুমাবাজার–কেওক্রাডং সংযোগ সড়কের দুই পাশে গড়ে ওঠা বম সম্প্রদায়ের এই গ্রামটি ইতোমধ্যেই তিন পার্বত্য জেলার মধ্যে পরিচ্ছন্ন ও সুন্দর গ্রামের স্বীকৃতি পেয়েছে। ছবির মতো সাজানো-গোছানো এই পাড়া দিন দিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

বান্দরবান শহর থেকে সড়কপথে মাত্র তিন ঘণ্টার যাত্রায় পৌঁছানো যায় মুনলাই পাড়ায়। ১৯৮৩ সালে প্রায় ৩০টি বম পরিবার নিয়ে গড়ে ওঠা এই গ্রামটি প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। পাহাড়বেষ্টিত ও সাঙ্গু নদী বিধৌত এই পাড়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উদাহরণ।

গ্রামবাসীরা জানান, তাদের খ্রিষ্টান ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবেই পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ সবকিছুই নিয়মিত পরিচর্যার মাধ্যমে ঝকঝকে রাখা হয়। এই সম্মিলিত উদ্যোগই মুনলাই পাড়াকে পরিচ্ছন্ন গ্রামের মর্যাদায় নিয়ে এসেছে।

পর্যটনের ক্ষেত্রেও মুনলাই পাড়া ব্যতিক্রমী। এখানে ইকো-ফ্রেন্ডলি হোমস্টে, পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার, রোমাঞ্চকর ট্রেকিং, কায়াকিং এবং দেশের দীর্ঘতম জিপ-লাইন (সম্ভাব্য) উপভোগের সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ইভেন্ট পর্যটকদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করছে।

পর্যটকরা এখানে এসে বম সম্প্রদায়ের জীবনধারা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। পাহাড়ি শাক-সবজি, ফলমূল, জুমের বিনী চাল, বিভিন্ন মশলা এবং বম নারীদের হাতে বোনা ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্প সামগ্রী পর্যটকদের কাছে বিশেষ আগ্রহের বিষয়।

গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষি ও পর্যটন। এই দুই খাতের ওপর নির্ভর করেই তারা স্বাবলম্বী জীবনযাপন করে আসছেন। তবে ২০২০ সালে করোনাভাইরাস পরবর্তী সময়ে এবং তিন পার্বত্য জেলার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতা ঠেকাতে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে মুনলাই পাড়াসহ পুরো রুমা উপজেলার পর্যটন সংশ্লিষ্ট জনগোষ্ঠী দীর্ঘ সময় ধরে আর্থিক সংকটে পড়ে।

দীর্ঘদিন পর পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে রুমা উপজেলার পর্যটন খাতে। নতুন করে স্বপ্ন দেখছেন মুনলাই পাড়ার বাসিন্দারা। তারা আশা করছেন, পরিচ্ছন্নতা, প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তার মাধ্যমে মুনলাই পাড়া আগামী দিনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে।

 আরো পড়ুন→বান্দরবানে প্রথম ধাপে ১০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন করবেন পার্বত্য মন্ত্রী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১০

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১১

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১২

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৩

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৪

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৬

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৭

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৮

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৯

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

২০
error: Content is protected !!