babul khan
৭ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬৬ জন

রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় কে এস মং

Copy Link

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চিংঞামুখ পাড়াবাসীর আমন্ত্রণে চিংঞামুখ পাড়া বৌদ্ধ বিহারধ্যক্ষ প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত কেসোলা থেরের স্মরণসভা ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

 

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার বেতছড়া ইউনিয়ন থেকে নদীপথে চিংঞামুখ পাড়ায় পৌঁছান তিনি ও তাঁর সফরসঙ্গীরা। এ সময় পাড়াবাসী নদীর ঘাটে উপস্থিত হয়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত কেসোলা থের ২০২৪ সালের মার্চ মাসে পরলোকগমন করেন। তাঁর স্মরণে আয়োজিত এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এস মং।

ভদন্ত ওয়ারাসামী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুব শাখার সভাপতি ব্রক্ষান্ড প্রতাপ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুমং মারমাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কে এস মং বলেন, “আপনাদের আমন্ত্রণে আমি এই পাড়ায় দ্বিতীয়বার এসেছি। আপনাদের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। আপনাদের আর্থিক অবস্থা বিবেচনা করে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের খরচের জন্য আমি নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “এই ধর্মীয় পুণ্য অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।”

ভদন্ত কেসোলা থেরের স্মরণসভা ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে তাঁর ভক্ত, দায়ক ও দায়িকারা উপস্থিত হয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় তাঁর সহধর্মিণী ও মেয়েসহ সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ক্যসামং মারমা, উচছ মং মারমা, উবাসিং মারমা, মং থুইপ্রু, প্রকৃতি বড়ুয়া, অজয় বড়ুয়া এবং সাংবাদিক বাবুল খান প্রমুখ।

আরো পড়ুন→লাল লিয়ান সম সাইলুক–কে জেলা পরিষদ সদস্য পদে দেখতে চায় বম সম্প্রদায়

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১০

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১১

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১২

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৩

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৪

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৬

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৭

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৮

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৯

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

২০
error: Content is protected !!